ইউএস ওপেনে নিজের ২৬তম একক অংশগ্রহণে ইতিহাস গড়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলেন না ভেনাস উইলিয়ামস। ৪৬ বছর বয়সী এই মার্কিন কিংবদন্তিকে সরাসরি সেটে হারিয়েছেন স্বদেশি ওয়াইল্ড কার্ড খেলোয়াড় সোফিয়া কেনিন। নিউইয়র্কে সোমবার ভোরের ম্যাচে কেনিন জয় পান ৬-২, ৭-৬ (৬) গেমে।
এই ম্যাচের মধ্য দিয়ে ওপেন যুগে ইউএস ওপেনে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন ভেনাস। নারী এককে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেনে খেলার রেকর্ড অবশ্য রেনি রিচার্ডসের, যিনি ১৯৮১ সালে ৪৭ বছর বয়সে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
ভেনাস-কেনিনের ম্যাচটি শুরু হয় রাত ১২টা ১৩ মিনিটে। এর আগে নোভাক জোকোভিচের ৪ ঘণ্টা ৩৬ মিনিটের ম্যাচ দীর্ঘ হওয়ায় সূচিতে বড় ধরনের বিলম্ব হয়। অসুস্থতার কারণে সেই ম্যাচে হেরে বিদায় নেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ।
শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা কেনিন মাত্র ৩২ মিনিটে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে অবশ্য ভেনাস ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত সেটটি টাইব্রেকারে গড়ালেও কয়েকটি সেট পয়েন্ট কাজে লাগাতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
রাত ২টা ১ মিনিটে শেষ হওয়া ম্যাচটি ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ হিসেবে সবচেয়ে দেরিতে শেষ হওয়ার রেকর্ডও গড়ে।
ম্যাচ শেষে ভেনাস বলেন, “আমার মন পুরোপুরি পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে। এই অস্বাভাবিক রাত থেকে কীভাবে নিজেকে পুনরুদ্ধার করব সেটাই ভাবছি।”
রাত ১টা বা ২টার সময় নিজের সেরা ছন্দ খুঁজে পাওয়া কঠিন বলেও জানান তিনি। ভেনাসের ভাষায়, “রাত ১টা বা ২টার সময় সেরা ছন্দ খুঁজে পাওয়া সহজ নয়। তবুও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।”
এই হারের ফলে এককে ভেনাসের টানা পরাজয়ের সংখ্যা দাঁড়াল ১৪-তে। সর্বশেষ একক জয়টি তিনি পেয়েছিলেন ২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটনে। ইউএস ওপেনেও টানা ছয়বার প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি; এই প্রতিযোগিতায় তার সর্বশেষ জয় এসেছিল ২০১৯ সালে।
ভেনাসের ক্যারিয়ারে রয়েছে সাতটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা, যার পাঁচটিই উইম্বলডনে। তবে ইউএস ওপেনে তার অভিযান পুরোপুরি শেষ হয়নি। এবার বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে ডাবলসেও অংশ নেবেন তিনি।
এদিকে ভেনাসকে প্রশংসায় ভাসিয়েছেন কেনিনও। ম্যাচ শেষে তিনি বলেন, “ভেনাস অসাধারণ টেনিস খেলছিলেন। আমি নার্ভাস ছিলাম, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি।


