আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাক্ষ্য দিলেন রিদওয়ান হাসান

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাধারণ আলেম সমাজের মুখপাত্র রিদওয়ান হাসান।

রোববার (২৩ আগস্ট) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শেষে রিদওয়ান হাসান বলেন, দীর্ঘ ১৫ বছরের শোষণ, বৈষম্য ও ভোটাধিকার হরণের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংসতার সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দেওয়া তার নৈতিক ও জাতীয় দায়িত্ব ছিল।

কওমি মাদ্রাসার শিক্ষক ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি ওই সময়ের ঘটনাপ্রবাহ আদালতের সামনে তুলে ধরেন। জবানবন্দিতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ শিহাব, শহীদ আরিফ এবং শহীদ ইমাম হাসান তায়েম ভূঁইয়াসহ বহু মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করেন। একই সঙ্গে অসংখ্য ছাত্র-জনতার আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

রিদওয়ান হাসান বলেন, ইতিহাসের এই নির্মম অধ্যায়ের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য সবার সোচ্চার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শহীদদের রক্তে ভেজা এই বাংলায় দ্রুত সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করাই এখন জাতির প্রধান দাবি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top