ইরান যুদ্ধকে ‘ছোট বিচ্যুতি’ বললেন ট্রাম্প, কঠোর জবাব তেহরানের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ‘ছোট বিচ্যুতি’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই দক্ষিণ ক্যারোলাইনায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জনসভায় ট্রাম্প বলেন, শুক্রবার রাত হওয়ায় তার হাতে যথেষ্ট সময় রয়েছে। এ সময় ইরানে আরও বোমা হামলা চালানো ছাড়া তার আর কী করার আছে—রসিকতার সুরে এমন মন্তব্য করেন তিনি।

তবে যুদ্ধ নিয়ে ট্রাম্পের এমন হালকা মন্তব্যের পাশাপাশি ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক চাপের প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানকে লক্ষ্য করে নতুন কিছু কঠোর নিষেধাজ্ঞা বা পদক্ষেপ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। এসব ব্যবস্থা ‘আগে কখনও দেখা যায়নি’ বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের হুমকি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের কথিত ‘ইকোনমিক ডি-ডে’ বা অর্থনৈতিকভাবে গুঁড়িয়ে দেওয়ার হুমকিকে ইরান ‘পূর্ণমাত্রার ক্লাসিক ঔপনিবেশিকতায় ফেরার ব্যর্থ রেসিপি’ হিসেবে আখ্যায়িত করেছে।

ফলে ট্রাম্প প্রশাসনের সামরিক অবস্থানের পাশাপাশি নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘিরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top