রদ্রিকে পেতে বার্সার ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল সিটি

রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া প্রায় ৪০ মিলিয়ন ইউরোর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে দুই ক্লাবের আলোচনা এখনও চলছে এবং আগামী কয়েক দিনে নতুন করে দর-কষাকষি হতে পারে।

বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে আগে থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছিল সিটির। শুক্রবার থেকে পরিস্থিতি বদলে বার্সেলোনাও দৌড়ে যোগ দেয় এবং রদ্রির ব্যক্তিগত শর্ত নিয়ে প্রাথমিক সমঝোতার পথে এগোয়।

বার্সার প্রস্তাবের সঙ্গে বিভিন্ন শর্ত ও ট্রান্সফার ফি যুক্ত হলে মোট অঙ্ক ৫০ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে। ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিকও রদ্রির সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের দাবি।

রদ্রিকে পেতে বার্সার ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল সিটি

রদ্রি বর্তমানে পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনাতেই যেতে বেশি আগ্রহী তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top