কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়াতে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়।
চুক্তিতে পাকিস্তানের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্দো আসিফ এবং কুয়েতের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ইসলামাবাদ সফর করেন।
কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটির প্রধান লক্ষ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে পাকিস্তান ও কুয়েতের পারস্পরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো।
এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটে যোগ দেয় পাকিস্তান। ওই জোটে সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পরমাণু অস্ত্রকে প্রধান শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মক্কা জোটে যুক্ত হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই কুয়েতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে গেল পাকিস্তান।


