তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছেড়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
পদত্যাগের পরই তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বে স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। আগের রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।


