ডারউইন জয়ের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর প্রকাশিত সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটার এগিয়েছেন। সবচেয়ে বড় উন্নতি করেছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ। আর অধিনায়ক নাজমুল হোসেন উঠে এসেছেন নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রান করেছিলেন নাজমুল। ম্যাচে আর ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া বাংলাদেশের অধিনায়ক ৯ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর ওপরে আছেন মুশফিকুর রহিম। ৮ রেটিং পয়েন্টে এগিয়ে থেকে ১৮ নম্বরে থাকা মুশফিকের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হক, সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজেরও। মুমিনুল পাঁচ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন। সাদমান তিন ধাপ এগিয়ে ৫৮ এবং মিরাজ পাঁচ ধাপ উন্নতি করে ৫৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ডারউইন জয়ের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান বাংলাদেশের

তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান। ডারউইনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ওপেনার ৮৪ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ২২ ও ১৭ রান করার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের র‍্যাঙ্কিংয়েও। তিন ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন তিনি। তাঁর জায়গায় টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জো রুট আছেন দুইয়ে এবং স্টিভ স্মিথ তিনে। ব্রুকের চেয়ে ৩৩ রেটিং পয়েন্ট পিছিয়ে হেড।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম আগের মতোই ১১ নম্বরে আছেন। টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা।

ডারউইনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া হাসান মাহমুদ ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮তম স্থানে পৌঁছেছেন। তাসকিন আহমেদ এক ধাপ উন্নতি করে ৪৯ এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২ নম্বরে উঠেছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অবশ্য মিরাজের অবস্থানের পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই তিন নম্বরে আছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top