সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে পিএসসির একটি সূত্র নিশ্চিত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।
এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরে সরকার অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।


