তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ৫ পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে সোমবার ভোররাতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৫ পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আগুনে ও ধোঁয়ায় একাধিক ব্যক্তি গুরুতর আহত ও অসুস্থ হয়েছেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে বিপুলসংখ্যক পুণ্যার্থী এসেছিলেন। ঘটনার সময় তাঁদের অনেকেই হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হোটেলের একতলায় হঠাৎ আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়।

খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারে অভিযান শুরু হয়। ধোঁয়ায় অসুস্থ ও আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ৫ পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

এ ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ও দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top