ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ থাকলেও সাম্প্রতিক ঢাকা-দিল্লি টানাপোড়েনের কারণে তার অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র।

গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র ক্ষোভের পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ঢাকার আপত্তি সত্ত্বেও শেখ হাসিনার ওই বক্তব্য ঘিরেই ব্রিকস আউটরিচে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।

এর আগে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে গত ১৪ জুলাই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে টানাপোড়েনের মধ্যেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top