মালয়েশিয়ায় প্যানাসনিক কারখানা বন্ধ, চাকরি হারাতে পারেন ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে, যাদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিদেশি কর্মীও রয়েছেন।

প্যানাসনিক জানিয়েছে, বৈশ্বিক উৎপাদন পুনর্গঠনের অংশ হিসেবে কারখানাটির কার্যক্রম ধাপে ধাপে বন্ধ বা অন্য দেশে স্থানান্তর করা হবে। তবে ক্ষতিগ্রস্ত ৪০০ কর্মীর মধ্যে কতজন বাংলাদেশি, তা এখনো জানানো হয়নি।

কারখানাটিতে টেলিভিশন, ব্লু-রে ডিস্ক প্লেয়ার ও টেকনিক্স ব্র্যান্ডের হাই-ফাই অডিও পণ্য তৈরি হয়। টেলিভিশন উৎপাদন চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হবে, আর ব্লু-রে ডিস্ক প্লেয়ারের উৎপাদন চীনে স্থানান্তর করা হবে।

মালয়েশিয়ায় প্যানাসনিক কারখানা বন্ধ, চাকরি হারাতে পারেন ৪০০ কর্মী

টেকনিক্স পণ্যের উৎপাদন ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে বন্ধ করে অন্য প্যানাসনিক প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো কারখানার কার্যক্রম আগামী বছরের মার্চের শেষ নাগাদ বন্ধ হওয়ার কথা।

এদিকে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তায় উদ্যোগ নিয়েছে সেলাঙ্গর সরকার। নতুন চাকরি খোঁজার পাশাপাশি পারকেসোর মাধ্যমে বেকারত্ব ভাতার ব্যবস্থাও করা হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top