হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত মানতে হবে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। ওমানের সঙ্গে চলমান আলোচনা বা মধ্যস্থতার সঙ্গে প্রণালীটি খোলার সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে বাহিনীটি।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে আইআরজিসির মুখপাত্র সরদার মহেবি বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ইরানের নিজস্ব নির্দিষ্ট পদ্ধতি ও শর্ত রয়েছে। আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়টিও এসব শর্তের অন্তর্ভুক্ত।

মহেবি বলেন, ইরানের কাছে হরমুজ শুধু অর্থনৈতিক নৌপথ নয়; দেশটির ভৌগোলিক ও কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নিলেই প্রণালীটি নিশ্চিতভাবে খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top