ওয়ানডের দীর্ঘস্থায়ী রেকর্ডে এখনো অমর যেসব কিংবদন্তি

ওয়ানডে ক্রিকেট ৫০০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছে। দীর্ঘ এই যাত্রায় অনেক রেকর্ড ভাঙলেও শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরন ও ওয়াকার ইউনিসের কয়েকটি কীর্তি দীর্ঘদিন ধরে ক্রিকেট ইতিহাসে টিকে আছে।

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ৩৭১০ দিন শ্রীলঙ্কার দখলে ছিল। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান করেছিল তারা। ২০২২ সালে ইংল্যান্ড ৬ উইকেটে ৪৯৮ রান করে সেই রেকর্ড ভাঙে।

এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ভিভ রিচার্ডস ৪৭৩৮ দিন ধরে রেখেছিলেন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ রান করেন তিনি, পরে সাঈদ আনোয়ার ১৯৪ রান করে রেকর্ডটি ভাঙেন।

ওয়ানডের দীর্ঘস্থায়ী রেকর্ডে এখনো অমর যেসব কিংবদন্তি

১৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে চামিন্ডা ভাসের বোলিং কীর্তি এখনো ওয়ানডের সেরা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা সেই রেকর্ড ৯০০০ দিনের বেশি সময় ধরে অক্ষত।

মুত্তিয়া মুরালিধরন ২০০৯ সালে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি হন। তাঁর ৫৩৪ উইকেটের রেকর্ডের কাছাকাছি বর্তমান ক্রিকেটারদের মধ্যে মিচেল স্টার্কের ২৪৭ উইকেট।

ব্যাটিংয়েও শচীন টেন্ডুলকারের আধিপত্য স্পষ্ট। ১৮৪২৬ রান নিয়ে তিনি ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে বিরাট কোহলির সময় লেগেছে দীর্ঘ ২৫ বছরের বেশি।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শহীদ আফ্রিদি ৬২৯৮ দিন ধরে রেখেছিলেন। ৩৭ বলে তাঁর সেই সেঞ্চুরি পরে এবি ডি ভিলিয়ার্স ৩১ বলে শতক করে ছাড়িয়ে যান। ওয়ানডেতে সর্বোচ্চ ৫ উইকেটের রেকর্ডও ৩৩ বছর ধরে রেখেছিলেন ওয়াকার ইউনিস।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top