বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার। লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচকে দেশের মাটিতে মেসির সম্ভাব্য শেষ খেলা হিসেবে দেখা হচ্ছিল। সেই স্মৃতিময় ম্যাচে গোল করে ও করিয়ে বিদায় জানালেন মহাতারকা। আর্জেন্টিনা জিতল ৫-০ গোলে।
মেসির দুর্দান্ত পারফরম্যান্স
মাত্র ৪ মিনিটে পারেদেসের কাছ থেকে পাস নিয়ে বক্সে বল ফেলেন মেসি, আলভারেজ গোল করেন। প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে নিজেও গোল করলেন। আকাশি-সাদা জার্সিতে দেশের মাটিতে এটিই হয়তো তার শেষ গোল।
এই গোলে ৪০টি জাতীয় দলের বিপক্ষে গোল করলেন মেসি, যা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।

বাকি গোলগুলো
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ওতামেন্দি, আত্মঘাতী গোল করেন চান্দা এবং যোগ করা সময়ে বার্কো পঞ্চম গোল করেন।
মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে দুই ম্যাচেই জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে এবারের বিশ্বকাপ।


