ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে হামজা চৌধুরী ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন। ফলে পুরো দলকে এখনই পাচ্ছেন না কোচ কাবরেরা।
দলে চমক ও বাদ পড়া
দীর্ঘ বিরতির পর দলে ফিরলেন বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া ফাহমিদুল, আরমান ও মিরাজুলও ডাক পেয়েছেন।
নিয়মিত মুখ সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক হিসেবে দেখছেন অনেকে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়াটা অনুমেয়ই ছিল।

সামনের সূচি
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ।
পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল, সুজন, মেহেদী।
ডিফেন্ডার: তারিক, রহমত, শাকিল, আব্দুল্লাহ, জায়ান, বিশ্বনাথ, সাদ।
মিডফিল্ডার: সায়িদ, মোরসালিন, জামাল, সোহেল, হৃদয়, শমিত, হামজা।
স্ট্রাইকার: আরমান, সুমন, ইমন, ফয়সাল, ফাহমিদুল, মিরাজুল।


