নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আরও কঠিন হলো

আজ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের এই দলে নেইমার থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে শেষ ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল বিবর্ণ। সান্তোস ১-১ ড্র করেছে, নেইমার রেখে গেছেন হতাশা।

নিজের হাতে নেই সিদ্ধান্ত

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে নেইমার বললেন, জাতীয় দলে ফিরতে ও বিশ্বকাপ খেলতে চান। কিন্তু এটা তার হাতে নেই। তিনি দলে থাকুন বা না থাকুন, ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করবেন।

আনচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, বিশ্বকাপে জায়গা পেতে শতভাগ ফিট থাকতে হবে। প্রাথমিক দলে নেইমার থাকলেও এই কদিনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি।

নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আরও কঠিন হলো

চোটের দীর্ঘ ইতিহাস

২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরির পর ডিসেম্বরে আরেকটি অস্ত্রোপচার হয়েছিল। এই বছর সান্তোসের হয়ে ১০টিরও কম ম্যাচ খেলেছেন। তবে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে সান্তোসের ইতিহাসে সেরা দশ গোলদাতার তালিকায় ঢুকেছেন।

মে মাসে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে আজকের প্রাথমিক দলে নেইমার থাকবেন কিনা, সেটাই এখন সবার নজরে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top