আমেরিকা ছেড়ে নানুর দেশের টানে, সুলিভান ব্রাদার্স এখন বাংলাদেশের জার্সিতে

গুঞ্জন সত্যি হলো। দুই মার্কিন জমজ ফুটবলার রোনান ও ডেক্লান সুলিভান এখন ঢাকায়। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। বাংলাদেশি নানুর সূত্র ধরেই লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দুই ভাই।

কেন আমেরিকা নয়, বাংলাদেশ

বড় ভাই কাভান সুলিভান বয়সভিত্তিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন। রোনান ও ডেক্লানের সামনেও সেই সুযোগ ছিল। কিন্তু নানুর দেশের টানে বাংলাদেশকে বেছে নিলেন তারা। তাদের বাবা আমেরিকান, মা জার্মানির, আর নানু বাংলাদেশি।

ডেক্লান বললেন, লাল-সবুজ জার্সি গায়ে দেওয়াটা তার কাছে সম্মানের। ভক্তরা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার শেষ হওয়ায় তিনি আনন্দিত।

আমেরিকা ছেড়ে নানুর দেশের টানে, সুলিভান ব্রাদার্স এখন বাংলাদেশের জার্সিতে

মাঠে কে কোথায়

দুই ভাইয়ের ভূমিকা আলাদা। ডেক্লান ডিফেন্সে দক্ষ, রোনান খেলেন ফরোয়ার্ড লাইনে। রোনান জানালেন, এখন সময় এসেছে দেশকে কিছু দেওয়ার।

টিম ম্যানেজার মনে করছেন, এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি শুধু বয়সভিত্তিক নয়, ভবিষ্যতে জাতীয় দলেও ইতিবাচক প্রভাব রাখবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top