শেষ বলের নাটকের পর রিভিউ বিতর্ক, বাংলাদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাকিস্তানের

মিরপুরে রোমাঞ্চকর তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু জয়ের আনন্দের সঙ্গে মিশে গেছে নতুন বিতর্ক। শেষ ওভারে বাংলাদেশের রিভিউ নেওয়ার পদ্ধতি নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

কী হয়েছিল শেষ ওভারে

২ বলে ১২ রান দরকার পাকিস্তানের। রিশাদের বলে শাহীন আফ্রিদি ভালোভাবে কানেক্ট করতে পারলেন না। বল লেগ স্টাম্পের বাইরে যাওয়ায় আম্পায়ার ওয়াইড দিলেন। বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নিল।

টিভি রিপ্লেতে দেখা গেল বল শাহীনের ব্যাটের কানায় লেগেছে। এলবিডব্লিউ হলো না, কিন্তু ব্যাটে লাগায় ওয়াইডও বাতিল হলো। ফলে সমীকরণ ২ বলে ১১ রান থেকে বদলে গেল ১ বলে ১২ রানে। শেষ বলে স্টাম্পিং হলেন শাহীন।

শেষ বলের নাটকের পর রিভিউ বিতর্ক, বাংলাদেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের অভিযোগ

পাকিস্তানের দাবি, বড় পর্দায় রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নিয়েছে। এছাড়া ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা তা যাচাইয়ের কোনো টাইমার টিভি পর্দায় দেখা যায়নি। ফলে নির্ধারিত সময়ের পর রিভিউ নেওয়া হয়েছে বলে সন্দেহ তাদের।

তবে ম্যাচের ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভুল প্রমাণিত হলে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া ছাড়া বেশি কিছু করার থাকবে না।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top