মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এবার ফুটবলেও থাবা বসাল। স্পেন ও আর্জেন্টিনার বহুপ্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা করেছে উয়েফা। কাতারের দোহায় ২৭ মার্চ হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু বিকল্প ভেন্যু নিয়ে দুই পক্ষের কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে গেল।

যেভাবে ভেস্তে গেল পরিকল্পনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় কাতারকে আয়োজনের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। এরপর একে একে চারটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। বার্নাব্যুতে ২৭ মার্চ, দুই লেগে মাদ্রিদ ও বুয়েনেস আইরেসে, ইউরোপের নিরপেক্ষ ভেন্যুতে এবং বিশ্বকাপের পর, সব প্রস্তাবই আর্জেন্টিনা নাকচ করে দেয়।

সবশেষে আর্জেন্টিনা ৩১ মার্চ খেলার প্রস্তাব দেয়, কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

ভক্তদের স্বপ্নভঙ্গ

এই ম্যাচটি বিশেষভাবে আলোচিত ছিল একটি কারণে। বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল প্রথমবার মুখোমুখি হওয়ার সুযোগ পেতেন তার আদর্শ লিওনেল মেসির। একই পজিশন, বাঁ পা, এক নম্বর জার্সি, দুজনের মধ্যে তুলনাটা অনেক আগে থেকেই চলছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে সর্বশেষ এই শিরোপা জিতেছিল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top