দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৩১তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান

হেলমেট খুলে রেখেছিলেন আগেই। সালমান আগার বলটা সীমানা ছাড়িয়ে যেতেই দুই হাত ছড়িয়ে দিলেন তানজিদ হাসান। তারপর সেজদায় লুটিয়ে পড়লেন। ৩০টি ওয়ানডে পার করেও যে সেঞ্চুরি ধরা দিচ্ছিল না, আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে সেই আক্ষেপ ঘুচল।

দীর্ঘ অপেক্ষার শেষ

২০২৩ সালে অভিষেকের পর থেকেই তানজিদকে ঘিরে বড় আশা। ৩০ ওয়ানডেতে পাঁচটি ও ৪৫ টি-টোয়েন্টিতে ১১টি হাফ সেঞ্চুরি ছিল। কিন্তু তিন অংক ছোঁয়া হচ্ছিল না কিছুতেই। আজ সেই অপেক্ষার অবসান হলো ৯৮ বলে। ৪৭ বলে পেলেন ফিফটি, এরপর আর থামেননি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৩১তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান

রেকর্ডের সঙ্গী হলো সেঞ্চুরি

পাওয়ার প্লেতেই দুটি ছক্কা মেরে লিটন দাসকে ছাড়িয়ে ওয়ানডেতে পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড নিলেন নিজের নামে। ইনিংস শেষে ছক্কার সংখ্যা দাঁড়াল সাতটিতে। মিরপুরে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কা এবং পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তানজিদের।

লড়াকু ১০৭

শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। তবু ৯ চার ও ৭ ছক্কায় ১০৭ বলে ১০৭ রান করে দলকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দিয়ে গেলেন এই তরুণ ওপেনার।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top