স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা এখন চরমে। ম্যাচের মাত্র কয়েক দিন আগেও ভেন্যু ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা রোমের অলিম্পিক স্টেডিয়ামে ৩১ মার্চ আয়োজনের সর্বশেষ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব না মানলে ম্যাচ স্থগিত হতে পারে।
কীভাবে জটিলতা তৈরি হলো
শুরুতে ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সেই পরিকল্পনা বাতিল হয়। এরপর ইউয়েফা চাইল ইউরোপে আয়োজন করতে। প্রাথমিক প্রস্তাব ছিল বার্নাব্যু স্টেডিয়াম। কিন্তু আর্জেন্টিনা সেটি সরাসরি নাকচ করে দেয়।
এখন কী পরিস্থিতি
কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল সংস্থা যৌথভাবে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ৩১ মার্চ খেলার প্রস্তাব দিয়েছে। ইউয়েফা সভাপতি চেফেরিন ইউরোপে আয়োজনে অনড়। এই প্রস্তাবে সম্মতি না এলে ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল।

দুই লেগে খেলার ধারণাও একসময় আলোচনায় এসেছিল। তবে একটি ম্যাচ আয়োজনই যখন কঠিন, তখন সেটা অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বকাপের আগে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের এই লড়াই ছিল বহু প্রতীক্ষিত। কিন্তু ভেন্যু নিয়ে টানাটানিতে ম্যাচটি আদৌ হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।


