গ্লাভস-হেলমেট ছোড়ার মাশুল, ডিমেরিট পয়েন্ট ও তিরস্কার পেলেন সালমান আগা

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রান আউটের পর মাটিতে গ্লাভস ও হেলমেট ছুড়ে মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। সেই ক্ষোভের মাশুল দিতে হলো। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। দুই বছরের মধ্যে এটি সালমানের প্রথম ডিমেরিট পয়েন্ট।

কী হয়েছিল মাঠে

পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে রিজওয়ানের স্ট্রেইট ড্রাইভে বল মিরাজের পায়ে আটকায়। সালমান ও মিরাজ একই সময়ে বলের দিকে হাত বাড়ালেও মিরাজ আগে বল তুলে স্টাম্প ভাঙেন। থার্ড আম্পায়ার সালমানকে রান আউট দেন।

থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের আগেই মাঠে হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন সালমান। অভিযোগ আনা হয় ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের।

গ্লাভস-হেলমেট ছোড়ার মাশুল, ডিমেরিট পয়েন্ট ও তিরস্কার পেলেন সালমান আগা

শাস্তি মেনে নিলেন সালমান

ম্যাচ রেফারির আরোপ করা অভিযোগ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। সালমান নিজেই স্বীকার করেছেন, ঘটনাটি ছিল মুহূর্তের আবেগ। পরে বলেছেন, অন্যভাবে সামলাতে পারতেন।

বিতর্ক থামছে না

রান আউটটি আইসিসির নিয়মে বৈধ হলেও স্পিরিট অব ক্রিকেট নিয়ে বিতর্ক চলছেই। বাংলাদেশের স্পিন কোচ মুশতাক বলেছেন মিরাজ ভুল করেননি। লিটন দাস বলেছেন কেউ চ্যারিটি লিগ খেলতে আসেননি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top