‘গলির ছেলের মতো আচরণ’, মিরাজের রান আউটে কামরান আকমলের কড়া সমালোচনা

সালমান আগার বিতর্কিত রান আউট নিয়ে ক্রিকেট মহলে আলোচনা থামছে না। এবার সামাজিক মাধ্যমে সরাসরি মেহেদী হাসান মিরাজের সমালোচনায় মুখ খুললেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার কামরান আকমল। তিনি মিরাজের আচরণকে গলির ছেলের সঙ্গে তুলনা করে বললেন, একজন অধিনায়কের স্পোর্টসম্যানশিপ বজায় রাখা উচিত।

কামরানের টুইট

কামরান লিখলেন, মিরাজ বাংলাদেশ দলের অধিনায়ক। কিন্তু আচরণ করলেন গলির ছেলের মতো। একজন অধিনায়কের উচিত স্পোর্টসম্যানশিপ বজায় রাখা।

'গলির ছেলের মতো আচরণ', মিরাজের রান আউটে কামরান আকমলের কড়া সমালোচনা

কী হয়েছিল

৩৯তম ওভারে বল পিচের কাছে থামে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা সালমান বল তুলে মিরাজকে দিতে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে মিরাজ স্টাম্প ভাঙলেন। সালমান ক্রিজের বাইরে থাকায় থার্ড আম্পায়ার তাকে আউট দিলেন।

আইসিসির নিয়ম অনুযায়ী রান আউটটি বৈধ, কারণ বল তখনও লাইভ ছিল। তবে অনেকের মতে, প্রতিপক্ষকে বল দিতে এগিয়ে যাওয়া সালমানকে ওভাবে আউট করাটা ক্রিকেটের চেতনার বিরুদ্ধে।

দুই শিবিরে বিভক্ত ক্রিকেট বিশ্ব

এই ঘটনায় ক্রিকেট বিশ্ব স্পষ্ট দুই ভাগে বিভক্ত। একদল বলছেন নিয়মের মধ্যে থেকেই আউট করা হয়েছে। অন্যদল মনে করছেন স্পিরিট অব ক্রিকেটের প্রশ্নে মিরাজ ভুল করেছেন।

বাংলাদেশ দলের পক্ষ থেকে লিটন দাস বলেছেন কেউ চ্যারিটি লিগ খেলতে আসেননি। স্পিন কোচ মুশতাকও মিরাজের পক্ষে কথা বলেছেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top