‘মজা করেই পিটিয়েছে বাংলাদেশ’, পাকিস্তানকে ধুয়ে দিলেন মোহাম্মদ আমির

বাংলাদেশের কাছে পাকিস্তানের লজ্জার হারের পর নিজের দলকেই তোপ দাগলেন মোহাম্মদ আমির। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে কোনো রাখঢাক রাখলেন না এই সাবেক পেসার। বললেন, বাংলাদেশ মজা করেই পিটিয়েছে পাকিস্তানকে।

আমিরের চোখে হারের চিত্র

আমির বললেন, যে উইকেটে পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেল, সেই একই উইকেটে বাংলাদেশ মাত্র ১৫ ওভারে খেলা শেষ করে দিল। এই তুলনাটাই পাকিস্তানের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ।

তারপরও নাহিদ রানার প্রশংসা করতে পিছপা হননি আমির। রাওয়ালপিন্ডিতে আগে দেখেছিলেন তাকে। বললেন, নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেন নাহিদ, এদিনও দারুণ খেলেছেন তিনি।

'মজা করেই পিটিয়েছে বাংলাদেশ', পাকিস্তানকে ধুয়ে দিলেন মোহাম্মদ আমির

১৪৮ কিলোমিটারের ঝড়, শর্ট বলেই ধ্বংস পাকিস্তান

নাহিদ এদিন সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। সাহিবজাদা, শামাইল, মাজ সাদাকাত ও সালমান আগাকে শর্ট বলে আউট করেছেন। রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথ বদলে উইকেট নিয়েছেন। এই বুদ্ধিমান বোলিং কৌশলই পাকিস্তানের টপ অর্ডার ধ্বংসের মূল কারণ।

সিলেবাসের বাইরে প্রশ্ন

মিরপুরে পেসবান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশ কৌশলী সিদ্ধান্তই নিয়েছে বলে মনে করেন আমির। বললেন, পাকিস্তান ঘূর্ণি উইকেটের প্রত্যাশায় ছিল, কিন্তু পেল পেসবান্ধব উইকেট। সিলেবাসের বাইরে প্রশ্ন আসার মতোই অবস্থা হয়েছে পাকিস্তানের। আর এই কৌশল সিরিজ জুড়ে চলতে থাকবে বলেও আশঙ্কা করছেন তিনি।

আট বছর পর ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের এই জয় বাংলাদেশের কাছে বিশেষ। সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। আট বছরের অপেক্ষার অবসান হলো মিরপুরে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top