লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৮ হাজার ৯৫৩

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩০ হাজার ৬৪৯ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নতুন পরিসংখ্যান প্রকাশের সময়ও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা চলছিল। বিভিন্ন স্থানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের পাশাপাশি বৈরুতসহ দেশটির কয়েকটি এলাকার আকাশে ইসরাইলি যুদ্ধবিমান দেখা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কফরতবনিত, বনি হাইয়ান ও পূর্ব জাওতার এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। কাফরশুবা, বাইত লিফ, হুলা ও আল-মানসুরিসহ কয়েকটি এলাকার উপকণ্ঠেও কামানের গোলাবর্ষণ করা হয়।

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৮ হাজার ৯৫৩

কাফরশুবার কাছে সাদানা এলাকার দিকে ইসরাইলি বাহিনীর একটি দল অগ্রসর হয়ে কয়েকজন গবাদিপশুপালকের খামার ঘিরে ফেলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ওই সময় আশপাশে গুলিবর্ষণ ও কামানের গোলাবর্ষণ করা হয়।

খিয়াম শহরের জালাহিয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া দেইর সিরিয়ান ও পূর্ব জাওতায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আল-মানসুরি এলাকাতেও একটি বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় সূত্র।

কাসির শহরের উপকণ্ঠে ওয়াদি আল-খানাজির এলাকায় কামানের গোলাবর্ষণের পর আগুন ছড়িয়ে পড়ে বলেও জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় লেবাননে হতাহত মানুষের সংখ্যা নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

1 thought on “লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৮ হাজার ৯৫৩”

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top