বিদ্যুৎ-গ্যাস সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘদিনের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আহলা দরবার শরীফ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব সংকট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ে অনিয়ম ও উদাসীনতার কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে। ফলে এতদিনের সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়।

জলাবদ্ধতা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সাময়িক পদক্ষেপের বদলে পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

তার ভাষ্য, অতীতে অপরিকল্পিত নগরায়ণের পাশাপাশি খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ সংকুচিত বা বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top