৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপল ইন্দোনেশিয়ার ফ্লোরেস

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজি) এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৪ আগস্ট একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপল ইন্দোনেশিয়ার ফ্লোরেস

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top