ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (৮ আগস্ট) জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানায়।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিজের তৈরি ফাঁদে’ আটকা পড়েছেন। তাদের দাবি, দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক ও গণমাধ্যমভিত্তিক নানা প্রচেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি।
আইআরজিসির ভাষ্য, বিশ্ব গণমাধ্যমও ওয়াশিংটনের ব্যর্থতা স্বীকার করছে এবং ট্রাম্পের ‘পরাজয়’ ও নিজের তৈরি ফাঁদে পড়ার বিষয়টি তুলে ধরছে।

সংস্থাটি আরও বলেছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’, পশ্চিমা মিত্রদের বিভাজন এবং দেশটির আধিপত্যের দৃশ্যমান অবক্ষয় সামনে এনেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবে ইরানের আলোচনার সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল।


