ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির উচ্চমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ধারণা অনুযায়ী এই পরিস্থিতি আর বেশি দিন চলবে না।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান একটি অস্থায়ী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ চুক্তি কার্যকর হলে বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। একই সময়ে ইরানি কর্তৃপক্ষ রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং নজরদারি কার্যক্রমও বাড়িয়েছে।


