প্রথম লেগে ১-০ গোলে হেরে ফিরেছিল লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডে ফিরতি লেগে গালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল আর্নে স্লটের দল। একই রাতে আতালান্তাকে ৪-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখও সেরা আটে জায়গা করল।
লিভারপুলের দাপট
প্রথমার্ধের যোগ করা সময়ে সোবোজলাই কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে একিটিকে, গ্রাভেনবার্চ ও সালাহ একে একে গোল করলেন।
সালাহ এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ৫০তম গোলের মাইলফলক পূর্ণ করলেন। তবে পেনাল্টি মিস করেছেন। অ্যাগ্রিগেটে লিভারপুলের জয় ৪-১।

বায়ার্নের ১০-২ গোলবন্যা
প্রথম লেগে ৬-১ জয়ের পর ঘরের মাঠে আতালান্তাকে আবার ৪-১ গোলে হারাল বায়ার্ন। হ্যারি কেইন জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন। কার্ল ও দিয়াজ একটি করে গোল যোগ করলেন। দুই লেগ মিলিয়ে বায়ার্নের জয় ১০-২।


