নিউক্যাসলকে ৭-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সেলোনা

প্রথম লেগে ড্র করে ফিরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে সেই হিসাব পুষিয়ে দিল কয়েকগুণ। নিউক্যাসলকে ৭-২ গোলে গুঁড়িয়ে অ্যাগ্রিগেটে ৮-৩ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে সমান লড়াই, দ্বিতীয়ার্ধে একতরফা

মাত্র ষষ্ঠ মিনিটে রাফিনহা এগিয়ে দিলেন বার্সাকে। কিন্তু নিউক্যাসলের এলাঙ্গা দুটি গোল করে সমতা ফেরালেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে ইয়ামাল গোল করে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে নিলেন।

বিরতির পর নিউক্যাসল আর ঘুরে দাঁড়াতে পারেনি। লোপেজ, লেভান্ডফস্কি দুটি ও রাফিনহার দ্বিতীয় গোলে স্কোর ৭-২।

নিউক্যাসলকে ৭-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সেলোনা

গোলদাতারা

রাফিনহা ও লেভান্ডফস্কি দুটি করে গোল করলেন। বার্নাল, ইয়ামাল ও লোপেজ একটি করে। লেভান্ডফস্কির চ্যাম্পিয়নস লিগে মোট গোল হলো ১০৯, ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

এই মৌসুমে সব প্রতিযোগিতায় ১৯ গোলে দাঁড়াল রাফিনহার। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, আজ আরও দুই গোল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top