বাবর-ফখরের চোট গোপন রাখা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ আকিব জাভেদের

বাবর আজমকে ঘিরে বিতর্ক থামছেই না। বাংলাদেশ সিরিজে না রাখার পর এবার নতুন অভিযোগ। পাকিস্তানের প্রধান নির্বাচক আকিব জাভেদ দাবি করলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর ও ফখর জামান চোট নিয়ে মাঠে নেমেছিলেন। বিষয়টি তদন্তের জন্য পিসিবিকে অনুরোধও জানিয়েছেন তিনি।

নির্বাচকদের অজানা ছিল চোটের তথ্য

আকিব জাভেদ প্রশ্ন তুললেন, বিশ্বকাপ চলাকালে বাবর ও ফখরের চোটের বিষয়টি নির্বাচকদের জানানো হয়নি কেন। তার ভাষায়, প্রধান কোচ ও ফিজিওর দায়িত্ব ছিল যেকোনো স্বাস্থ্যগত বিষয় নির্বাচকদের জানানো। সেটা হয়নি। বিশ্বকাপ থেকে ফেরার পরপরই দুজনের চোটের তথ্য সামনে আসায় প্রশ্ন উঠছে, তারা কি পুরো ফিট না হয়েই বিশ্বকাপ খেলেছেন।

বাবর-ফখরের চোট গোপন রাখা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ আকিব জাভেদের

বাবরের চোটের বিষয়টি জটিল

বাবর এই সিরিজে নেই, ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও নেই। চোটের মাঝেও খেলতে চেয়েছিলেন বলে জানালেন আকিব। ফখরকেও চোটের কারণেই বাদ রাখা হয়েছে বাংলাদেশ সিরিজ থেকে।

তরুণ দল পাঠানো পরিকল্পিত

বাংলাদেশ সিরিজে ছয়জন অনভিষিক্ত তরুণ পাঠানোর সমালোচনার জবাবে আকিব বললেন, এটা পরিকল্পিত সিদ্ধান্ত। ২০২৪ সাল থেকে বিশ্বকাপের আগের সিরিজগুলোতে তরুণদের পাঠানো হচ্ছে। মাজ সাদাকাতের মতো ক্রিকেটারদের অভিজ্ঞতা দিতেই এই সিদ্ধান্ত।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top