চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের পর এক সপ্তাহের বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইউরোপের ঘরোয়া লিগগুলো। প্রিমিয়ার লিগে একই দিনে খেলবে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালও আজ।
প্রিমিয়ার লিগ
রাত ৯টায় দুটি ম্যাচ একসঙ্গে শুরু হবে। সান্ডারল্যান্ড-ব্রাইটন দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ এবং বার্নলি-বোর্নমাউথ স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।
রাত সাড়ে ১১টায় আর্সেনাল-এভারটন সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। একই সময়ে চেলসি-নিউক্যাসল দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।
রাত ২টায় ওয়েস্টহাম-ম্যানচেস্টার সিটির ম্যাচ স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ সরাসরি সম্প্রচার হবে।

লা লিগা
একই রাত ২টায় রিয়াল মাদ্রিদ-এলচে ম্যাচ সরাসরি দেখা যাবে ফ্যানকোড প্ল্যাটফর্মে। বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে রিয়ালের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
নারী এশিয়ান কাপ
কোয়ার্টার ফাইনালে বেলা ১১টায় চীন-চায়নিজ তাইপে ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসে। বেলা ৩টায় দক্ষিণ কোরিয়া-উজবেকিস্তান ম্যাচও একই চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে।


