দ্য হানড্রেডে রিশাদকে নেয়নি কোন দল!

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া লিগ দ্য হানড্রেডের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নিলাম। স্পিনার ক্যাটাগরিতে নাম উঠেছিল বাংলাদেশের রিশাদ হোসেনের। কিন্তু ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে থাকা এই লেগ স্পিনারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিতই রয়ে গেলেন রিশাদ।

একই ক্যাটাগরিতে তিনজনই অবিক্রিত

স্পিনার ক্যাটাগরিতে রিশাদের সঙ্গে নাম ছিল জাফের চৌহান ও আকিল হোসেনের। তারাও দল পাননি। এই ক্যাটাগরিতে একমাত্র বিক্রি হলেন পাকিস্তানের উসমান তারিক। এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে শুরু করে শেষ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার পাউন্ডে তাকে কিনে নিল বার্মিংহ্যাম ফিনিক্স।

দ্য হানড্রেডে রিশাদকে নেয়নি কোন দল!

পাকিস্তানিদের জন্যও হতাশার নিলাম

পাকিস্তানের হয়ে এই নিলামে কেবল উসমান তারিকই দল পেলেন। হারিস রউফ ও শাদাব খানের প্রতি কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। শাহীন আফ্রিদি নিলামের আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন কক্স

এখন পর্যন্ত এই নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের জর্ডান কক্স। তিন লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছে ওয়েলস ফায়ার।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top