গোলরক্ষকের ভুলে ডুবল টটেনহাম, বায়ার্নের ছয় গোলের উৎসব

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মঙ্গলবার রাতে দুটি ম্যাচে দুটি বড় দলের জন্য ছিল দুঃস্বপ্নের রাত। অ্যাতলেতিকো মাদ্রিদ টটেনহামকে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে, আর বায়ার্ন মিউনিখ আতালান্তাকে গোলবন্যায় ভাসিয়েছে ৬-১ ব্যবধানে। দুই ম্যাচেই প্রতিপক্ষ কার্যত কোয়ার্টার ফাইনালের দরজা বন্ধ করে দিয়েছে প্রথম লেগেই।

গোলরক্ষকের ভুলে তলিয়ে গেল টটেনহাম

মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১৫ মিনিটেই তিনটি গোল হজম করে বসে টটেনহাম। আর এই বিপর্যয়ের মূলে ছিলেন গোলরক্ষক আন্তোনিন কিনস্কির একের পর এক ভুল।

৬ মিনিটে কিনস্কির ভুলে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ, তার পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান গ্রিয়েজমান। পরের মিনিটেই আবার কিনস্কির ভুলে সহজ গোল পান আলভারেজ।

পরিস্থিতি সামলাতে কিনস্কিকে সরিয়ে ভিকারিওকে নামানো হলেও লাভ হয়নি। কর্নার থেকে লে নরমান্ডের হেডে ব্যবধান হয় ৪-০। পেদ্রো একটি গোল শোধ করলেও আলভারেজ নিজের দ্বিতীয় গোল করেন দ্বিতীয়ার্ধে। শেষদিকে সোলান্কে একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-২তে থামে ম্যাচ।

গোলরক্ষকের ভুলে ডুবল টটেনহাম, বায়ার্নের ছয় গোলের উৎসবে কাঁদল আতালান্তা

বায়ার্নের সামনে পুরোপুরি অসহায় আতালান্তা

ইতালির বার্গামোতে আতালান্তার মাঠে যা হলো, সেটা রীতিমতো গোল উৎসব। বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান ক্লাবটিকে।

এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নাম মাইকেল ওলিসে। দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল তার। এ ছাড়া গোল করেন স্ট্যানিসিস, গানাব্রি, নিকোলাস জ্যাকসন ও মুসিয়ালা। শেষদিকে আতালান্তার হয়ে একটি সান্ত্বনার গোল করেন প্যাসিালিক।

কোয়ার্টার ফাইনাল এখন প্রায় নিশ্চিত

প্রথম লেগেই এত বড় ব্যবধানে জেতায় দুই দলের কোয়ার্টার ফাইনালের পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয় লেগে অলৌকিক কিছু না ঘটলে অ্যাতলেতিকো ও বায়ার্ন শেষ আটে উঠবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top