পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে মিরাজের দল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ থেকেই অনুশীলন শুরু, তারপর প্রস্তুতি ম্যাচ

সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে আজ থেকেই মাঠে নামছে বাংলাদেশ দল। মিরপুরে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা।

এরপর শনিবার প্রস্তুতি ম্যাচ, তারপর একদিন বিশ্রাম নিয়ে ৯ ও ১০ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে তিন ঘণ্টা করে আবার অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা।

পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে মিরাজের দল

১১ মার্চ থেকে শুরু পাকিস্তান সিরিজ

সূচি অনুযায়ী আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ১১ মার্চ সিরিজের প্রথম ম্যাচ, ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

দলে পরিবর্তন, ফিরলেন আফিফ-লিটন

বিসিবি ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারী।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস। চোটের কারণে এই সিরিজে নেই তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

পূর্ণাঙ্গ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top