স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল হয়েছে, দায় স্বীকার করলেন ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের মাঠের ভুলের দায় সরাসরি স্বীকার করলেন অধিনায়ক হ্যারি ব্রুক। তার মতে, সেই একটি ক্যাচ মিস পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

মাত্র ১৫ রানে ক্যাচ মিস, তারপর ৮৯ রানের ঝড়

তৃতীয় ওভারে মাত্র ১৫ রানে ব্যাট করার সময় সঞ্জু স্যামসনের দেওয়া সহজ ক্যাচটি মিড-অনে ফেলে দেন ব্রুক নিজেই। সেই জীবন পেয়ে স্যামসন এরপর আর থামেননি।

মাত্র ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যার স্ট্রাইক রেট ছিল ২১১.৯০। এই ইনিংসের ওপর ভর করেই ভারত ৭ উইকেটে ২৫৩ রান তোলে।

ব্রুক আক্ষেপ করে বলেন, ক্রিকেটে প্রচলিত কথা হলো ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়, কিন্তু আজ সেটা তাদের পক্ষে যায়নি।

স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল হয়েছে, দায় স্বীকার করলেন ব্রুক

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত, ব্যাখ্যা দিলেন ব্রুক

টস জিতেও আগে বোলিং বেছে নিয়েছিলেন ব্রুক। তিনি জানান, শিশিরের প্রভাব ও নতুন পিচে পেসারদের সহায়তার আশায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাশাপাশি প্রথম ইনিংসে স্পিনাররাও কিছুটা সুবিধা পাবেন বলে মনে করেছিলেন তিনি। তবে পিচে বল ব্যাটে দারুণভাবে আসায় ভারতীয় ব্যাটাররা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন।

বেথেলের সেঞ্চুরিতেও জয় আসেনি, তবু গর্বিত ব্রুক

জ্যাকব বেথেল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ রানে থামে।

পরাজয়ের বেদনার মধ্যেও ব্রুক বললেন, এই ম্যাচসহ পুরো টুর্নামেন্টে তার দলের ছেলেরা যেভাবে খেলেছে, তাতে তারা সত্যিই গর্ব করতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top