ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এয়ার ডিফেন্স সক্রিয়, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

বিবৃতিতে জেনারেল কমান্ড জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং ইরান থেকে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব নাগরিক ও বাসিন্দাকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ক্ষয়ক্ষতির তথ্য অজানা

তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকানো সম্ভব হয়নি এবং সেগুলোর আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে জেনারেল কমান্ডের বিবৃতিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এই তথ্য গোপন রাখায় প্রকৃত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন নৌঘাঁটির কারণে বাহরাইন ইরানের লক্ষ্যবস্তু

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান।

মার্কিন সামরিক উপস্থিতির কারণে বাহরাইন এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top