এশিয়া কাপ ২০২৫ এর ১১তম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (SL vs AFG)। এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৮:৩০ মিনিটে।
এই ম্যাচে দুই দলের জন্যই পয়েন্ট টেবিলে অবস্থান মজবুত করার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে আছে এবং সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে আর মাত্র একটি জয়ের প্রয়োজন।

অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ।
ম্যাচ প্রিভিউ – SL vs AFG
শ্রীলঙ্কা (Sri Lanka)
শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে শুরু থেকেই দুর্দান্ত খেলছে। তারা প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।
পাথুম নিসাঙ্কা দুই ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ওপেনিং সঙ্গী কুশল মেন্ডিস দলের ইনিংসকে শক্ত ভিত্তি দিতে চাইবেন।
মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ ব্যাটার কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কমিন্দু মেন্ডিস, দাসুন শানাকা এবং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে মিডল অর্ডার এখনো তেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি।
বোলিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দুশমান্থা চামিরা দুজনেই সমানভাবে তিনটি করে উইকেট নিয়েছেন। স্পিনে হাসারাঙ্গার সঙ্গে থাকবেন মাহিশ থিকশানা এবং পেসে নতুন বলের আক্রমণে নেতৃত্ব দেবেন নুয়া তুষারা।
আফগানিস্তান (Afghanistan)
আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এর কাছে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে। সুপার ফোরে উঠতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।
ওপেনিংয়ে থাকবেন সেদিকুল্লাহ আতাল এবং রহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে পারলে আফগানিস্তান শক্ত ভিত গড়তে পারবে।
মিডল অর্ডারে ইব্রাহিম জাদরান, করিম জানাত, গুলবাদিন নাইব ধারাবাহিক হতে পারলে দলকে জিততে সাহায্য করবে। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই এবং অভিজ্ঞ মোহাম্মদ নবী আফগানিস্তানের ব্যাটিংয়ের মূল ভরসা।
বোলিংয়ে আফগানিস্তানের শক্তি সবচেয়ে বেশি।
- রশিদ খান এবং নূর আহমাদ স্পিনে দুর্দান্ত।
- ফজলহক ফারুকি, ওমরজাই, গুলবাদিন নাইব পেস আক্রমণে থাকবেন।
রশিদ খান এবং নূর আহমাদ দুজনেই শেষ ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন, যা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
পিচ রিপোর্ট
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক ভালো।
- শেষ ১০ ম্যাচে গড় প্রথম ইনিংস স্কোর ছিল ১৬৭ রান।
- দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে জয় পাওয়া তুলনামূলক কঠিন।
- পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, তাই প্রথমে ব্যাটিং করা দল সুবিধা পায়।
টস প্রেডিকশন
এই মাঠে শেষ ১০ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল সাতবার জিতেছে। তাই টস জিতলে ব্যাটিং করার সম্ভাবনা বেশি।
আবহাওয়া রিপোর্ট
- দিনের বেলায় তাপমাত্রা: ৪০°C
- রাতের তাপমাত্রা: ৩০°C – ৩৩°C
- আর্দ্রতা: ৪৫% – ৫০%
- বাতাসের গতি: ১০ – ২০ কিমি/ঘণ্টা
আবহাওয়া গরম এবং শুকনো থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই।
হেড টু হেড – SL vs AFG
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (SL vs AFG) মোট ৮ বার মুখোমুখি হয়েছে।
- শ্রীলঙ্কা জয় পেয়েছে: ৫ বার
- আফগানিস্তান জয় পেয়েছে: ৩ বার
সম্ভাব্য একাদশ (Probable Playing XI)
শ্রীলঙ্কা (Sri Lanka)
Pathum Nissanka, Kusal Mendis (C), Kusal Perera, Kamil Mishara, Charith Asalanka, Kamindu Mendis, Dasun Shanaka, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Nuwan Thushara, Dushmantha Chameera.
আফগানিস্তান (Afghanistan)
Sediqullah Atal, Rahmanullah Gurbaz (WK), Ibrahim Zadran, Mohammad Nabi, Karim Janat, Gulbadin Naib, Azmatullah Omarzai, Rashid Khan (C), Noor Ahmad, Allah Ghaznafar, Fazalhaq Farooqi.
টপ ফ্যান্টাসি পিকস – Dream 11 Prediction
শ্রীলঙ্কা কী প্লেয়ার
- পাথুম নিসাঙ্কা: ২ ম্যাচে ১১৮ রান, ১৫১.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং।
- ওয়ানিন্দু হাসারাঙ্গা: ২ ম্যাচে ৩ উইকেট, ইকোনমি ৬.৫০।
- মাহিশ থিকশানা: স্পিন আক্রমণে সেরা নিয়ন্ত্রণ।
আফগানিস্তান কী প্লেয়ার
- রশিদ খান: ২ ম্যাচে ৩ উইকেট, গড় ১৬.৬৬, স্ট্রাইক রেট ৬.২৫।
- আজমতুল্লাহ ওমরজাই: ৮৩ রান, ২ উইকেট, স্ট্রাইক রেট ২২৪.৩২।
- ফজলহক ফারুকি: পাওয়ারপ্লেতে মারাত্মক সুইং বোলিং।
ম্যাচ প্রেডিকশন – SL vs AFG
শ্রীলঙ্কা ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং তাদের টপ অর্ডার দুর্দান্ত ফর্মে আছে। অন্যদিকে আফগানিস্তানের বোলিং শক্তিশালী হলেও ব্যাটিংয়ে দুর্বলতা আছে।
প্রেডিকশন: শ্রীলঙ্কা জিতবে।
ফ্যান্টাসি ক্রিকেট টিম সাজেশন (Dream11)
ক্যাপ্টেন: পাথুম নিসাঙ্কা
ভাইস ক্যাপ্টেন: রশিদ খান
উইকেটকিপার: রহমানুল্লাহ গুরবাজ
ব্যাটসম্যান: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ইব্রাহিম জাদরান
অলরাউন্ডার: ওয়ানিন্দু হাসারাঙ্গা, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী
বোলার: রশিদ খান, নূর আহমাদ, দুশমান্থা চামিরা
শেষ কথা
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (SL vs AFG) ম্যাচটি হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার ফোরে জায়গা করে নিতে দুই দলই সর্বোচ্চ চেষ্টা করবে।
শ্রীলঙ্কার ধারাবাহিক পারফরম্যান্স এবং টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে তারা কিছুটা এগিয়ে রয়েছে, তবে আফগানিস্তানের বোলিং আক্রমণ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।


