২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top