সোনার দাম অপরিবর্তিত, আজও ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

দেশের বাজারে নতুন করে সোনার দাম সমন্বয় না হওয়ায় আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

সর্বশেষ গত শনিবার সোনার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্তটি সেদিন সকাল থেকেই কার্যকর হয়।

বাজুসের নির্ধারিত দামে বর্তমানে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়। ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

সোনার দাম অপরিবর্তিত, আজও ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এসব দাম কার্যকর থাকবে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top