ওয়ালটনে ইন্টারনাল অডিটর পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ইন্টারনাল অডিটর পদে পাঁচজন জনবল নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। গত ৯ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।

পদটিতে আবেদন করতে প্রার্থীর এমবিএ বা এমবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিসে দক্ষতার সঙ্গে ডেটা বিশ্লেষণের জন্য এক্সেল বা পাওয়ার বিআই এবং প্রেজেন্টেশনের জন্য পাওয়ারপয়েন্ট ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। ইআরপি ও ওরাকল ব্যবহারে দক্ষতাও প্রয়োজন।

আবেদনকারীর বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈর। নির্বাচিতদের অফিসে কাজ করতে হবে।

ওয়ালটনে ইন্টারনাল অডিটর পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি কর্মীরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, বিমা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

এ ছাড়া চিকিৎসা সুবিধা, কর্মীদের জন্য বিশেষ ছাড়সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৬।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top