২০২৭ সালে প্রথম রোজা হতে পারে ৮ ফেব্রুয়ারি

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি। জোতির্বিজ্ঞানীদের হিসাব ও চাঁদের গতিপথ বিশ্লেষণের ভিত্তিতে সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাধারণত চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আরবি বছর গণনা করা হয়। ফলে ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর আরবি মাস অন্তত ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে ইসলামি নিয়ম অনুসারে রমজান মাস শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয় খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার পরদিন বাংলাদেশে সাধারণত রোজা ও ঈদ উদযাপিত হয়ে থাকে। ২০২৭ সালের রমজান শুরুর প্রাক্কালে সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠকের পরই বাংলাদেশে রোজা আরম্ভের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top