দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উপকূলে জলোচ্ছ্বাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় একই ধরনের আবহাওয়ার সতর্কতা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত ১.১ থেকে ১.৩ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গেও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top