মেট্রোরেলের তিন স্টেশনে জোবাইকের সাইকেল সেবা শুরু

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর তিন স্টেশনে সাইকেল শেয়ারিং সেবা চালু করতে যাচ্ছে জোবাইক। ছয় মাসের পাইলট প্রকল্পের শুরুতে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনে ১৫০ থেকে ৩০০টি প্যাডেল বাইসাইকেল রাখা হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। ডিএমটিসিএলের উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে কার্যাদেশ পাওয়ার পর গত বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।

মেট্রো থেকে নেমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ফার্স্ট-মাইল ও লাস্ট-মাইল যাতায়াত সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য। উত্তরা রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্প, রূপায়ণ সিটি, মেট্রো ডিপো এবং আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাসিন্দারা এতে সরাসরি সুবিধা পাবেন।

মেট্রোরেলের তিন স্টেশনে জোবাইকের সাইকেল সেবা শুরু

জোবাইক অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত পার্কিং এলাকা বা হাব থেকে সাইকেল নেওয়া যাবে। প্রতিটি রাইডে আনলকিং ফি ২ টাকা এবং প্রতি মিনিটে ভাড়া ১ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে চাহিদা অনুযায়ী আরও পার্কিং হাব এবং এমআরটি লাইন-৬-এর অন্যান্য স্টেশনে সেবা সম্প্রসারণ করা হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top