গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার মধ্য দিয়েই এর প্রমাণ মিলেছে।

শনিবার (৮ আগস্ট) ঝিনাইদহের মুরারীদহ এলাকার ঐতিহ্যবাহী ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, আগে ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা মনে করলেও গণঅভ্যুত্থানের পর তাঁর ‘মুখোশ’ প্রকাশ পেয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ

রাশেদ আরও বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত সঠিক পথেই ছিলেন। তাঁর দাবি, জামায়াতে ইসলামীর ফাঁদে পা দেওয়ার পর থেকেই নাহিদ বিপথগামী হয়েছেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top