বিশ্ববাজারে একদিনে সোনার দাম বাড়ল ১০০ ডলার, দেশে কত?

বিশ্ববাজারে একদিনেই সোনার দাম প্রায় ১০০ মার্কিন ডলার বেড়েছে। শুক্রবার দিন শেষে স্পট সোনার দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্সে ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ ডলারে উঠেছে।

একদিনে এই বৃদ্ধির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা। সপ্তাহের হিসাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ৭ শতাংশের বেশি, যা গত জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান।

এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিশ্ববাজারে একদিনে সোনার দাম বাড়ল ১০০ ডলার, দেশে কত?

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

এর আগে ৭ আগস্ট ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তার এক দিন আগে আবার দাম বেড়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top