ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

এ সময় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিও রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top