বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় ওয়ানডে: সরাসরি দেখুন (Live)

সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের একাদশে এক পরিবর্তন

আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার তাসকিন আহমেদ বিশ্রামে, তার জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুটি পরিবর্তন। দলে অভিষেক হয়েছে আকিম অগাস্টের।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্টে, শেরফেন রাদারফোর্ড, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারী পিয়েরে ও আকিল হোসেন।

কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

এছাড়াও ফেসবুকে গিয়ে “Bangladesh vs West Indies Live match today” লিখে সার্চ করলে বিভিন্ন পেজ থেকে লাইভ দেখতে পারবেন। লাইভ দেখতে এখানে ক্লিক করুন

চাকরির খবর - Chakrir Khobor

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top