গাজ্জায় সাড়ে ৩ লাখের বেশি রোগীর জন্য জরুরি ওষুধের প্রয়োজন হলেও উপত্যকায় প্রবেশ করা চিকিৎসাসামগ্রী মানুষের চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু আফাশ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজ্জায় পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা না গেলে সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠতে পারে।
মোহাম্মদ আবু আফাশ জানান, বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রীর ঘাটতি রয়েছে। বর্তমানে যে পরিমাণ সহায়তা গাজ্জায় প্রবেশ করছে, তা মানুষের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট নয়।
তিনি সতর্ক করে বলেন, জরুরি চিকিৎসাসামগ্রীর সরবরাহ অব্যাহত রাখা না গেলে গাজ্জার স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।
গাজ্জায় দ্রুত এবং পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পৌঁছানোর ওপর জোর দিয়েছেন ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির এই কর্মকর্তা।


